৩০০ আসনে দুই হাজার ২৬৫ প্রার্থী চূড়ান্ত করল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ২৬৫ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

2026-01-19T10:29:08+00:00
2026-01-19T10:29:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
৩০০ আসনে দুই হাজার ২৬৫ প্রার্থী চূড়ান্ত করল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ১৬৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ২৬৫ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫ জানুয়ারি যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি। আর মনোনয়ন বাতিলে ৯ দিনের আপিল শুনানি শেষে রোববার বৈধ হয় আরও ৪২৩ জনের প্রার্থিতা। 

মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৯ দিনের আপিল শুনানি শেষে রবিবার এ কথা জানায় ইসি। ৯ দিনে ৬৪৫টি আপিল শুনানি হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বৈধতা পান বেশিরভাগ প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করেনি কমিশন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ৬১১-৬৪৫ ক্রমিক ছাড়াও অপেক্ষমাণ তালিকা থেকে শুনানি হয়। শেষ দিনেও অপেক্ষমাণ ও বিবেচনাধীন রাখা হয় কিছু আপিল। 

শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশিরভাগ আবেদনই বৈধ ঘোষণা হয়। প্রার্থিতা ফেরত পান বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ও আবদুল আউয়াল মিন্টু। তবে, বাতিল হয় কুমিল্লা-১০ এ বিএনপির আবদুল গফুর ভুইয়ার মনোনয়ন। এছাড়া বাতিল হওয়া বেশ কিছু আবেদনও বৈধতা পায়। 

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম -৪ এ বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। তবে, আপিল বিভাগের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল হয়। 

শুনানি শেষে সিইসি বলেন, নির্বিঘ্নে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চায় ইসি। আর কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনে সুযোগ থাকায় ঋণখেলাপিদের বৈধতা দিতে বাধ্য হয়েছে কমিশন। 




  বিষয়:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  প্রার্থী চূড়ান্ত  ইসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy