সংকট কাটাতে এলপিজি আনতে যাচ্ছে বিপিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে চলমান সংকট কাটাতে এলপিজি আমদানির নীতিগত অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে

2026-01-19T11:13:51+00:00
2026-01-19T11:13:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংকট কাটাতে এলপিজি আনতে যাচ্ছে বিপিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম   (ভিজিট : ৭৭)
X

দেশে চলমান সংকট কাটাতে এলপিজি আমদানির নীতিগত অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার রাতে কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিপিসিকে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।

গত ১২ জানুয়ারি তিনি বলেছিলেন, সংকটে আমাদের পক্ষে যা যা করা দরকার ছিল, সবই আমরা করেছি। এখন একটাই সমাধান সরকারকেই এলপিজি আমদানি শুরু করতে হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্রাহকদের ভোগান্তির কথা ভেবেই আমরা এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বসেছি, পরিবেশক সমিতির সঙ্গেও আলোচনা করেছি। কিন্তু সংকট কাটাতে এলপিজি আমদানি বাড়ানো ছাড়া বিকল্প নেই।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy