শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা

2026-01-19T11:22:17+00:00
2026-01-19T11:30:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১১:৩০ এএম  (ভিজিট : ৫১)
X

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে তা জানাতে অনুরোধ করা হয়েছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। এই রাতের পরদিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে। শাবান মাস শেষ হওয়ার পরই শুরু হয় মুসলমানদের রোজা সাধনার মাস রমজান।

চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। যদি চাঁদ দেখা না যায়, তবে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি) এবং শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

ইসলামে গুরুত্বপূর্ণ চার রাতের মধ্যে একটি শবে বরাত। এই রাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। শবে বরাত রমজানের আগমনী বার্তারও সংবাদ দেয়।

হাদিস শরিফে এই রাতের ফজিলত ليلة النصف من شعبان  হিসেবে বর্ণনা করা হয়েছে। নবীজির যুগ থেকে সাহাবা, তাবেইন ও তাবে তাবেইনদের মধ্য দিয়ে এই রাতের নফল ইবাদতের ধারাবাহিকতা আজও চলমান।







Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy