ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

জাতীয়

আগামী ২১শে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ভিসা বন্ড বাংলাদেশী নাগরিকদের জন্য বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ঢাকাস্থ মার্কিন

2026-01-19T13:52:59+00:00
2026-01-19T13:52:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ১২৮)
X

আগামী ২১শে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ভিসা বন্ড বাংলাদেশী নাগরিকদের জন্য বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থা মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছে।

ফেসবুক বার্তায় দূতাবাসটি উল্লেখ করেছে, ‘২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (B1/B2) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১শে জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।’

ফেসবুক বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না, এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনও অর্থই ফেরতযোগ্য নয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy