প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।সোমবার

2026-01-20T12:41:42+00:00
2026-01-20T12:41:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ২১৭)
X

সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

সোমবার (১৯ জানুয়ারি) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে যে এখন থেকে এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসীদের বদলে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কয়েক লাখ প্রবাসী কর্মীর জন্য বড় দুঃসংবাদ। খবর সৌদি গ্যাজেটের। 

নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে অন্তত তিন জন কর্মী কাজ করেন তাদের মোট জনবলের অর্ধেকের বেশি স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো সরাসরি সৌদিকরণ প্রক্রিয়ার আওতায় আসবে। এছাড়া সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও প্রবাসীদের সুযোগ সংকুচিত করা হচ্ছে। সরকারি এই ঘোষণা আগামী তিন মাস পর থেকেই দেশজুড়ে কার্যকর শুরু হবে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল। মূলত বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। 

এই সিদ্ধান্তের ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত থাকা বিপুল সংখ্যক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা কর্মীদের ওপর এর প্রভাব হবে ব্যাপক। সৌদিকরণ প্রক্রিয়া জোরালো হওয়ার ফলে আগামীতে আরও অনেক খাত থেকে প্রবাসীদের বিদায় নিতে হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক শ্রম বিশ্লেষকরা।




  বিষয়:   সৌদি আরব  প্রবাসী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy