ঘোড়াঘাটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল লতিফ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের

2026-01-20T13:53:35+00:00
2026-01-20T13:53:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল লতিফ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৪৩)
X

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আব্দুল লতিফ জেলা (কারিগরি কলেজ)পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন। 

জেলা পর্যায়ে প্রথম বারের মতো হলেও এ নিয়ে তিনি ৬ষ্ঠ বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

আব্দুল লতিফ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে জেলা ও উপজেলায় শিক্ষা অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। চলতি বছরে তাঁর নাম জেলা পর্যায়ে প্রথম বারের চূড়ান্ত বাছাই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

জানা গেছে, ১২ জানুয়ারি জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

দীর্ঘ শিক্ষকতা জীবনে আব্দুল লতিফ পাঠদানে সৃজনশীলতা, শিক্ষার্থীদের প্রতি নিবেদন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে সুনাম অর্জন করেছেন। পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে।

আব্দুল লতিফ ২০১২ সালে পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এ নিয়ে তিনি ষষ্ঠ বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ক্যাশিয়ারের দায়িত্বসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।

এছাড়াও তার রচিত ক্ষণিকের মুসাফির কাব্য গ্রন্থ ও আল্লাহর আদেশ নিষেধ ধর্মীয় গ্রন্থ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy