ভ্যাট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে বিশেষ সেমিনার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ভ্যাটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাতৃভূমি রিসোর্টের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পুরানা পল্টন রুপায়ন তাজ বিল্ডিং এর মাতৃভূমি

2026-01-20T21:56:21+00:00
2026-01-20T21:56:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভ্যাট বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে বিশেষ সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম   (ভিজিট : ৪৮৯)
X

ভ্যাটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাতৃভূমি রিসোর্টের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পুরানা পল্টন রুপায়ন তাজ বিল্ডিং এর মাতৃভূমি গ্রুপ হল রুমে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার বিভিন্ন এলাকার আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে উপস্থাপনা করেন ভ্যাট ও কর ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মূসক পরামর্শক ইকবাল হোসাইন খান। মূল আলোচক হিসেবে বিডি ভ্যাট কনসালট্যান্সির মূসক পরামর্শক ও আয়কর আইনজীবী লালন মিয়া ও জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: অলিউল্লাহ আমদানিকারক, সেবা প্রদানকারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ভ্যাট ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সঠিকভাবে ভ্যাট রিটার্ন দাখিলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

এছাড়াও ভ্যাট অডিটের সময় কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং সম্ভাব্য জটিলতা মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। আলোচনায় ভ্যাট আইন ও বিধিমালার আলোকে স্বচ্ছ হিসাব সংরক্ষণ, সময়মতো রিটার্ন দাখিল এবং নিয়মিত কমপ্লায়েন্স বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সচেতনতামূলক সেমিনার ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহ জোগাবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy