ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টাকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের শঙ্কা রয়েছে। এরই মধ্যে স্বর্ণের

2026-01-20T22:03:57+00:00
2026-01-21T10:44:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ১০:৪৪ এএম  (ভিজিট : ১১২)
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টাকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের শঙ্কা রয়েছে। এরই মধ্যে স্বর্ণের দাম বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারেও আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) ৪ হাজার ৮২১ দশমিক ২৬ ডলারে। এ সময় স্বর্ণের দাম প্রতি আউন্স সর্বোচ্চ ৪ হাজার ৮৪৩ দশমিক ৬৭ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯২ হাজার ৮০৬ টাকা) ছুঁয়ে ফেলে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১৩ দশমিক ৫০ ডলারে ওঠে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, ট্রাম্প এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের উদ্যোগ এবং গ্রিনল্যান্ড দখলের জন্য চাপ বাড়ানোর যে পদক্ষেপ নিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমেছে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই স্বর্ণের এই উত্থান।

রডা আরও বলেন, স্পষ্টতই বিনিয়োগকারীরা ডলার ও বিশেষ করে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড বিক্রি করে সোনার দিকে ঝুঁকছেন। কারণ এ মুহূর্তে মার্কিন মুদ্রার তুলনায় স্বর্ণের ওপর আস্থা বেশি।

তিন সপ্তাহ ধরে ইউরো ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এশিয়ার শেয়ারবাজারেও টানা তৃতীয় দিনের মতো পতন চলছে। যদিও বৈশ্বিক বন্ডবাজারে বিক্রির চাপ আপাতত কিছুটা কমেছে। এসব কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।

এদিকে, আজ (বুধবার) থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি চলছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy