প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক: ঢাকার রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার রিটার্নিং

2026-01-21T13:47:44+00:00
2026-01-21T13:50:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক: ঢাকার রিটার্নিং কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৪৭ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ১:৫০ পিএম  (ভিজিট : ৮১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে সহযোগিতামূলক আচরণ পেয়েছি। নির্বাচনী বিধিমালা মেনে চলার প্রতিশ্রুতি জানিয়েছেন প্রার্থীরা। আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে সকাল ৯টা থেকে। আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই।  

জামায়েতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর শোকজের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ দেওয়া হয়েছিল। তিনি জবাবদিহি করেছেন।

এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, তারেক রহমানের কড়াইলে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি কার্ড হাতিয়ে নিচ্ছে বিএনপি।

এই অভিযোগের বিষয়ে ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশন দেখবে। তাঁর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি। প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy