প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম (ভিজিট : ৮০)

X
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর সহযোগী হিসেবে পরিচিত মো. মহিউদ্দিন এখনো ধরাছোঁয়ার বাইরে।
জানা যায়, আওয়ামী শাসনামলে নদভীর ক্ষমতাকে পুঁজি করে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মামলা বাণিজ্য ও জায়গা দখলসহ একাধিক অপকর্মে লিপ্ত ছিলেন। এ ছাড়াও তিনি এসব অপকর্মের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বলে গেছেন।
অভিযোগ রয়েছে, হাসিনা সরকারের আমলে তিনি থানায় মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছেন। তাঁর গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দ্বারা কেউ বহুতল ভবন নির্মাণ করতে চাইলে তার কাছ থেকে অনুমতি নিতে হতো। তা নাহলে তিনি সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়ে কাজ বন্ধ করে দিতেন।পরে তাদের সাথে সমঝোতা করে চাঁদার বিনিময়ে কাজের অনুমতি দিতেন।
এ ছাড়াও তিনি ২০১৭ সালে কেরানীহাট, লোহাগাড়া ও চন্দনাইশ যাত্রী পিকআপ পরিবহন সেবা লাইন দখল করে সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিবহন থেকে চাঁদাবাজি শুরু করেন। তখন প্রত্যেক গাড়িকে প্রতিমাসে ৩ হাজার টাকা করে টোকেন নিতে হত। এই পরিবহন লাইনে প্রায় ৩৫০টি পিকআপ ছিল। এসব গাড়িগুলোজে প্রতিমাসে ৩ হাজার টাকা করে টোকেন নিতে বাধ্য করতেন তিনি।
সম্প্রতি তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে। স্থানীয়রা তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে মো. মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে আমার নামে কি লেখালেখি হচ্ছে এসব বিষয়ে আমি কিছুই জানিনা।