প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৩:০৬ পিএম (ভিজিট : ২৯৯)

X
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের নতুন বেতন কমিশন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ দিয়েছে। কমিশন সুপারিশ করছে নতুন বেতন কাঠামোয় বেতন বৃদ্ধি হবে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এতে সর্বনিম্ন ২০তম ধাপের বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম ধাপের বেতন দাঁড়াবে ১ লাখ ৬০ হাজার টাকা। নতুন কাঠামোতে মোট ২০টি ধাপ থাকবে।
কমিশন আজ বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বেতন নির্ধারণের ক্ষেত্রে অনলাইনে ৭৮ লাখ অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনমান বিবেচনা করে বেতন কাঠামো সাজানো হয়েছে।
নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি, এবং পুরো মাত্রায় ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে।
প্রস্তাবিত অন্যান্য সুবিধা:
ভাতা বৃদ্ধি: বৈশাখী ভাতা ২০% থেকে ৫০% করার সুপারিশ।
যাতায়াত ভাতা: ১০তম ধাপ থেকে ২০তম ধাপে দেওয়া হবে।
পেনশন বৃদ্ধি:
মাসে ২০ হাজার টাকার কম পেনশনভোগীর বেতন বৃদ্ধি ১০০%
২০–৪০ হাজার টাকার পেনশনভোগীর জন্য ৭৫%
৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীর জন্য ৫৫%
চিকিৎসা ভাতা: ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ বছরের কমদের জন্য ৫ হাজার টাকা।
বাড়িভাড়া ভাতা: প্রথম থেকে দশম ধাপে কম, ১১তম থেকে ২০তম ধাপে তুলনামূলক বেশি।
সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে।