ঘাটাইলে স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার খরাবর এলাকায় ফাঁসিতে ঝুলে আকলিমা খাতুন অপি (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

2026-01-21T15:25:32+00:00
2026-01-21T15:25:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ১২৭)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার খরাবর এলাকায় ফাঁসিতে ঝুলে আকলিমা খাতুন অপি (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার আবু সিনহা সাব্বির হোসেনের স্ত্রী এবং টাঙ্গাইল করটিয়া সাদৎ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

নিহতের শ্বশুরবাড়ির আত্মীয় ও বাসার কাজের বুয়া তারা বানু জানান, ঘাটাইল পৌর এলাকার বাসিন্দা এবং ঢাকায় সম্মান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র আবু সিনহা সাব্বির হোসেনের সঙ্গে পাকুল্যা গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন অপির ২০২৪ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বিয়ে হয়।

মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান অপি। পরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে অপির মা ফোন করলে ফোন রিসিভ না করায় পরিবারের সন্দেহ হয়। বিষয়টি শ্বাশুড়ি সাবিনা বেগমকে জানানো হলে তিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy