
X
গাজীপুর-১এ বিএনপির দলীয় মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছন। গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রার্থী মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও শহীদ জিয়ার ১৯ দফার অনুসরণ করে পরিকল্পিত, টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত শিল্প-শ্রমিক বান্ধব আধুনিক নগরী-নী মূল্যবোধের বিশ্বাস থেকে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন; প্রজন্মের শিক্ষিত বেকার ও যুবকদের প্রযুক্তি নির্ভর ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ্য ও কর্মসংস্থানের উন্নয়ন, অধিকার নিশ্চিতপূর্বক প্রশিক্ষন ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করা হবে।
এছাড়াও পরিবেশগত, প্রযুক্তি নির্ভর এবং বাস্তবমূখী বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উন্নতমানের শিক্ষা ব্যবস্থায় উৎসাহ প্রদান, কর্মজীবী ও প্রবাসীদের পরিকল্পিতভাবে গাজীপুর-১ আসনের উন্নয়নে সম্পৃক্তকরণ,উন্নয়ন ও দুস্থদের কল্যানে শিল্পপতি ও বিত্তবানদের সম্পৃক্তকরণ, মহানগর মেট্রো এলাকা এবং কালিয়াকৈর উপজেলায় আলাদা অফিস স্থাপন; ঘরে বিশুদ্ধ পানি ও শহরব্যাপী যথাযথ স্যানিটেশন নিশ্চিত করা,দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গৃহহীন, হতদরিদ্র ও পথ শিশুদের মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদ, গুম, খুন, পঙ্গু, আহত ও জুলাই-আগষ্টের শহীদদের চেতনা, আবর্জনা অপসারনে কালিয়াকৈর ও ৩টি মেট্রো থানার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্টসহ ডাম্পিং স্টেশন নির্মাণ; মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধ কারখানা চালুর ব্যবস্থা ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে। অর্থনৈতিক অঞ্চলে রুপান্তর এবং শহর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অধিকতর গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিকসহঅবস্থান ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, না বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা, গ্রিড সাবস্টেশন স্থাপন এবং সকল রাস্তায় পর্যায়ক্র য়াম, খেলারমাঠ, টার্মিনাল, ক্লাব, কবরস্থান, শ্মশানঘাট, মন্দির ও গির্জাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠ শিল্প, রিক্সা, মটর ও নির্মাণ শ্রমিকদের কল্যান তহবিলের কার্যক্রম অব্যাহত এবং বেওয়ারিশ লাশ, হাসপাতালগুলোর সেবা নিশ্চিতকরন ও কমিউনিটি হাপাতালসমূহ সচল রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ; বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ কার্যক্রম এবং ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের মাধ্যমে স্বল্প আয়ের দূর্ঘটনা, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক প্রয়োজনীয় সহায়তাসহ পুনর্বাসন; এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ সকল শ্রেণীর মানুষদের প্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়ন,সবার স্বাস্থ্যের বানাইছেনউন্নয়নে মেডিকেল কলেজসহ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ,ভূমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, সংখ্যালঘুসহ অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণসহ তার ২৬ নির্বাচনে ইস্তেহার ঘোষণা করেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে প্রার্থী পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ, কোনাবাড়ী কাশিমপুর বাসন মহানগরের নির্বাচনী সমন্বয়কারী শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেনসহ অন্যান্যরা ।