বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না গেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে

2026-01-21T18:52:07+00:00
2026-01-21T19:12:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৭:১২ পিএম  (ভিজিট : ২৫৭)
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না গেলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে নেওয়া হবে এবং বোর্ড সভায় অধিকাংশ সদস্য এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এমন দাবি করেছে।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনুষ্ঠিত হয়েছে আইসিসির ভার্চুয়াল সভা। নিরাপত্তা শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর অবস্থানে অনড় থাকায় বোর্ড সভায় হয়েছে ভোটাভুটি। ক্রিকেট বিষয়ক আরেক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ১৬ সদস্যবিশিষ্ট বোর্ডের মধ্যে দুজন বাদে বাকি সবাই বিশ্বকাপের সূচিতে যেকোনো ধরনের পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছেন।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, 'জানা গেছে, আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, তারা যেন বাংলাদেশ সরকারকে জানিয়ে দেয় যে, বাংলাদেশ যদি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে তাদের ম্যাচগুলো খেলতে অস্বীকার করে, তাহলে টুর্নামেন্টে তাদের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া হবে।'

ক্রিকইনফো আরও দাবি করেছে, ভারতে খেলার ব্যাপারে নিজেদের অবস্থানের বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে।

এর আগে ক্রিকইনফো জানিয়েছিল, বোর্ড সভায় উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বাকি সব পূর্ণ সদস্য দেশের (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড) প্রতিনিধিরা। আরও ছিলেন আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ এবং সহযোগী সদস্য দেশগুলো থেকে দুজন পরিচালক মুবাশশির উসমানি ও মাহিন্দা ভল্লিপুরম।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy