প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিট : ১১৩)

X
নীলফামারীতে শিশুশ্রমের বিপদ ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে স্থানীয় নেতা, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের সচেতনতা মূলক কর্মশালা বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্য, ধর্মীয় নেতা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ফোরাম, শিশুদের পিতা-মাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম তালুকদার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বিনয় কুমার রায়, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লানসহ আরো অনেকে।
আয়োজক কমিটি জানান, শ্রীঘ্রই পলাশবাড়ী ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হবে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
কর্মশালায় আরো বলা হয়, যাদের শিশু শিশুশ্রমের সাথে জড়িত থাকবে তাদের ইউনিয়ন পরিষদ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।