ঈদগাঁওয়ে আ. লীগ নেতার ধানের শীষের ভোট প্রার্থনার অনুষ্ঠানে জামায়াত নেতার দোয়াc

ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আওয়ামীলীগ,বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।এতে,

2026-01-22T10:25:07+00:00
2026-01-22T10:25:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে আ. লীগ নেতার ধানের শীষের ভোট প্রার্থনার অনুষ্ঠানে জামায়াত নেতার দোয়াc
ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ১৮০)
X

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আওয়ামীলীগ,বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


এতে, উপজেলা আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করছেন। আবার উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেছেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছৈয়দ নুর। 


প্রসঙ্গত, গত রোববার রাতে ঈদগাঁও বাজার এলাকায় নিজ বাসভবনে উঠান বৈঠকের আয়োজন করেন সোহেল জাহান চৌধুরী। ওই বৈঠকে তিনি প্রকাশ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এতে উঠান বৈঠক শেষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছৈয়দ নুর। 


এ সংক্রান্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে  আলোচনা সমালোচনার ঝড় যেন থামছেই না। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy