ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে

2026-01-22T10:28:27+00:00
2026-01-22T10:28:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ১৪৬)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নারী ও পুরুষসহ জাতীয়তাবাদী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন।

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনির উদ্যোগে এবং সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেত্রী নাছিমা আক্তার বকুল।

বক্তারা আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কক্সবাজার সদর ৩ আসনে লুৎফুর রহমান কাজলের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নারী-পুরুষ সকলকে মাঠে ময়দানে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।


বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ ও ফারুক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও জালালাবাদ ইউনিয়ন বিএনপি পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy