দাগনভূঞায় ১০দলীয় জোটের মত বিনিময়সভা অনুষ্ঠিত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক এর সাথে মতবিনিময়

2026-01-22T17:02:18+00:00
2026-01-22T17:02:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাগনভূঞায় ১০দলীয় জোটের মত বিনিময়সভা অনুষ্ঠিত
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ২২৮)
X

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে দাগনভূঞা স্থানীয় কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময় সভায় পৌর জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলায় জামায়াতে ইসলামীর আমীর গাজী সালেহ উদ্দিন এর সভাপতিত্বে ডা. ফখরুদ্দিন মানিক জানান, বিগত ফ্যাসিষ্ট সরকারের দমন নিপিড়ন, হামলা-মামলা, সন্ত্রাস নৈরাজ্য, আধিপত্যবাদ ও এক নায়কতন্ত্র রাষ্ট্র পরিচালনায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দিকে রেখে জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট সরকার বিতাড়িত হয়েছে। কিন্ত দেশে এখনও সংস্কারের ইতিবাচক পরিবর্তন আসেনি। ভোটে অংশগ্রহন করছেন এমন অনেকেই দেশের টাকা ঋন/লোন নিয়ে ব্যাংকিং কার্যক্রম বাঁধাগ্রস্ত করে রেখেছেন। তাদেরকে আবার দল নমিনেশন দিয়েছে। কোন কোন জায়গায় নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলেও প্রশাসন তা আমলে নেননি। 

তিনি আরো জানান, আমরা দুই উপজেলা বিশেষ করে দাগনভূঞা সোনাগাজী আসনে প্রত্যেকের বাড়িতে গিয়ে মা বোনদের সাথে দেখা করছি এবং ভোট দিতে উৎসাহ প্রদান করছি। আপনারা ও সবার দায়বদ্ধতা থেকে সেটিই পালন করবেন। আপনাদের দোয়া আল্লাহ যদি কবুল করেন এমপি নির্বাচিত হলে আমার কাছে আসতে কোন প্রটোকল লাগবে না। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। উন্নয়নের জন্য তদবির লাগবে না। সিকিউরিটির বেষ্টনী ভেঙে দেখা করতে আসার দরকার হবে না। আমার কাজ আপনাদের সেবা করা। আমি আপনাদের কাছে পৌছে যাবো, আমার দায়িত্ববোধ থাকবে। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার কাজ হবে আপনাদেরই সেবা করা। আমি আপনাদের জন্য অপেক্ষা করবো- আপনারা আমার জন্য ভোগান্তি পোহাতে হবে না। তবে দুর্নীতিমুক্ত, শোষনমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। 

আইনশৃঙ্খলার বিষয়ে বলেন, প্রশাসনের কর্মকর্তাগন কোনভাবেই একপাক্ষিক কাজ করবেন না। নিরপেক্ষতা বজায় রাখবেন। ভোটের সময় কোন ভোটারকে পূর্ব থেকে ভয়ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্র না আসতে দেয়া, আক্রমনাত্মক আচরণ, মিথ্যা তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে রাখা কোন ভাবেই সহনশীলতা বাড়াতে পারেনা বরং জাতির কাছে প্রশ্নবিদ্ধ। এ নির্বাচনে সার্বিক দিক বিবেচনায় পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সংসদীয় আসনে মুল্যবান ভোট দিয়ে জয়লাভ করার অনুরোধ জানিয়েছেন ডা. ফখরুদ্দিন মানিক। 

এ সময় খেলাফত মজলিশের আহ্বায়ক গিয়াস উদ্দিন, এনসিপির আহ্বায়ক এডভোকেট মনছুর আহমেদ, সাবেক আমির ও জেলা সুরা সদস্য এ এস এম নুরনবী দুলাল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পিডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, এনসিপি ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদ হোসেন ফাহিম, সজিব, ১০ দলীয় জোটের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy