গণভোট প্রচারণায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনারের মতবিনিময় সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রচারনার উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন

2026-01-22T17:16:51+00:00
2026-01-22T17:16:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণভোট প্রচারণায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনারের মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩০৬)
X

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট প্রচারনার উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।

বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণসহ কর্মকর্তাদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। 

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কশিনার ভুমি তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, মির্জাপুর থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো.ফরিদ হোসাইনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy