আয় বাড়াতে রেলের জমি লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ

চাঁদপুর প্রতিনিধি

জাতীয়

আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ দখলে থাকা রেলওয়ের

2026-01-23T18:37:07+00:00
2026-01-23T18:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আয় বাড়াতে রেলের জমি লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৬:৪০ পিএম  (ভিজিট : ৯৭)
X

আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি নিয়মমাফিক লাইসেন্সের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

শুক্রবার বিকেলে চাঁদপুর বড় স্টেশন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রেলওয়ের রাজস্ব বাড়ানো এবং অবৈধ দখলদারিত্ব কমাতে নতুন পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। রেলের জমি যারা ব্যবহার করছেন, তাদের আইনি কাঠামোর মধ্যে এনে লাইসেন্স প্রদান করা হবে।

যাত্রীসেবা উন্নয়নের বিষয়ে তিনি জানান, সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে। ইঞ্জিন সংকট কাটিয়ে উঠলে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি চাঁদপুর থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর আশ্বাসও দেন তিনি।

রেলওয়ে সূত্র জানায়, নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে অবৈধ দখল ও অনিয়ম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy