শ্রীনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপি প্রার্থীর পক্ষেনির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষে শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া

2026-01-23T20:04:34+00:00
2026-01-23T20:04:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ১১৪)
X

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষে শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম মৃধা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ  বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ হোসন,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড জাকারিয়া মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy