পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং অন্তত ২৫

2026-01-24T10:19:16+00:00
2026-01-24T10:26:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১০:২৬ এএম  (ভিজিট : ৪১)
X

শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ প্রধান আদনান খানের বরাতে জানা যায়, ডেরা ইসমাইল খান জেলার সরকারপন্থী সম্প্রদায়ের নেতা নূর আলম মেহসুদের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। হামলার পর নিহত ও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় বিয়ের অনুষ্ঠানে বহু অতিথি উপস্থিত ছিলেন। কেউ কেউ ঢোলের তালে নাচছিলেন, এমন মুহূর্তেই হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষের সন্দেহ, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে একাধিক হামলার জন্য এই গোষ্ঠীটিকে দায়ী করা হয়েছে।

টিটিপি আফগান তালেবান থেকে আলাদা হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালে মার্কিন ও ন্যাটো সেনা আফগানিস্তান ত্যাগ করার পর আফগান তালেবান ক্ষমতায় ফিরে এলে টিটিপি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সীমান্তের ওপারে নিরাপদ আশ্রয় পেতে শুরু করে।




  বিষয়:   পাকিস্তান  আত্মঘাতী বোমা  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy