কলমাকান্দায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দা থানা প্রাঙ্গণে শুক্রবার বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা তথা জনসহায়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে

2026-01-24T15:29:37+00:00
2026-01-24T15:29:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৭২)
X

নেত্রকোণার কলমাকান্দা থানা প্রাঙ্গণে শুক্রবার বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা তথা জনসহায়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দুর্গাপুর সার্কেল অফিসার আল ইমরানুল আলম।

ওপেন হাউজ ডেতে পুলিশ বিভাগের বিভিন্ন করণীয় ও জনগণকে প্রদেয় সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় কলমাকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

এ সময় বক্তব্য রাখেন বজলুর রহমান, মাওলানা আবুল হাশেম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সম্পাদক ওবায়দুল হক পাঠানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy