ইসির নমনীয়তায় প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন)

2026-01-24T17:54:43+00:00
2026-01-24T17:54:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির নমনীয়তায় প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন: বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা শীর্ষক এই সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর আচরণে অসহিষ্ণুতা ও সহিংস প্রবণতা বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সুজন সম্পাদক উল্লেখ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনকে সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy