সারজিস আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে

2026-01-24T18:31:20+00:00
2026-01-24T18:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারজিস আলমকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১০৮)
X

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে এলাকায় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এ ধরনের প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy