প্রাথমিক শিক্ষার উন্নতি না করে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার

2026-01-24T20:15:32+00:00
2026-01-24T20:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিক শিক্ষার উন্নতি না করে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৬৯)
X

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন জ্ঞানী, দক্ষ ও সুশৃঙ্খল জনশক্তি, যা গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর।

শনিবার (২৪ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে ধানমণ্ডিস্থ একটি হোটেলে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো খণ্ড বা সীমিত বিষয়ের মধ্যে আবদ্ধ থাকার জায়গা নয়। তিনি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ধারণার বিরোধিতা করে বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে সব ধরনের জ্ঞানের সমাবেশস্থল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন সেখানে বহুমাত্রিক জ্ঞানচর্চা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ময়মনসিংহ, বিশেষ করে ত্রিশাল, কবি কাজী নজরুল ইসলামের জীবন ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কাজী নজরুল ইসলাম আমাদের জাতিগত ও রাষ্ট্রীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। দেশভাগের সময় ধর্মের ভিত্তিতে সমাজ বিভক্ত হলেও নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ কখনো বিভাজিত হয়নি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রচিন্তা থেকে জাতিরাষ্ট্রে উত্তরণ ঘটিয়েছি, যার মধ্য দিয়ে নজরুলের আদর্শই বিজয়ী হয়েছে। একটি জাতিরাষ্ট্র অবশ্যই অঙ্গীকার ও অধিকারভিত্তিক হবে এবং সেখানে সব নাগরিক সমান সুযোগ ও মর্যাদা ভোগ করবে। স্বাধীন বাংলাদেশের ভেতরে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার ও অস্তিত্ব রক্ষার ব্যাপারেও আমাদের সচেষ্ট থাকতে হবে।

তিনি আরও বলেন, কবি নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও তার সাহিত্য, কবিতা, গান ও দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও চর্চা এখনও পর্যাপ্ত নয়। নজরুল গবেষণাকে আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে উপদেষ্টা  বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও সার্বজনীন ঘোষণা করা হলেও এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানা ধরনের অব্যবস্থাপনার শিকার। সমাজের অনেক প্রভাবশালী ও মান্যগণ্য ব্যক্তির সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে না। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় এবং জাতীয় অগ্রগতিও ব্যাহত হবে।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ফোরামের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy