দীর্ঘদিন বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষ থেকে বিএমইউতে হুইল চেয়ার প্রদান

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

বিগত আওয়ামীলীগ সরকারের সময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক বছরের পর বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন এবং

2026-01-24T20:43:37+00:00
2026-01-24T20:43:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘদিন বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষ থেকে বিএমইউতে হুইল চেয়ার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৫)
X

বিগত আওয়ামীলীগ সরকারের সময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক বছরের পর বছর ধরে  পদোন্নতি বঞ্চিত ছিলেন এবং চরম ও নির্মম বৈষম্যের শিকার হয়েছেন। এমন বঞ্চিত ৪৫ জন চিকিৎসক রোগীদের জন্য ২৫টি অত্যন্ত মূল্যবান হুইল চেয়ার বিএমইউ'তে প্রদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিএমইউ'র বি ব্লকে নিচ তলায় এ সকল হুইল চেয়ারসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, পদোন্নতি বঞ্চিত  চিকিসকগণ উচ্চ আদালতে রিট করেছিলেন। বর্তমান প্রশাসন তাদের বৈষম্য দূর করেছেন। 

হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে বিএমইউ'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, যারা অনুকূল ও প্রতিকূল এই উভয় সময়ে কাজ করেন তারাই প্রকৃত লিডার। বিগত সময়ে বিএমইউ এর যে সকল চিকিৎসকগণ পদোন্নতি বঞ্চিত ছিলেন তাঁরা আজকে একটি মহৎ উদাহরণ তৈরি করল। তারা চাইলে পিকনিক করতে পারতেন, আনন্দ উদযাপন করার জন্য অন্য কিছু করতে পারতেন, কিন্তু তা না করে আজকের এই অনুকূল সময়েও তারা তারা রোগীদের কথা স্মরণ রেখে হুইল চেয়ার দান করছেন। এটা সত্যিই মানবতার এক মহৎ দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের মানুষের জন্য, রোগীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, গবেষণা করছে, চিকিৎসাসেবা প্রদান করছে, উচ্চতর শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করছে। বিএমইউর শিক্ষকগণ সম্মিলিতভাবে কাজ করলে এই প্রতিষ্ঠান এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

মহতী এই অনুষ্ঠানে উৎসাহ ও উদ্দীপনামূলক আরো বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, বিএমইউ এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক (নিউরোসার্জারি বিভাগ) ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ। এসময় বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি বিভাগ) ডা. মোঃ আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন বিভাগ) ডা. মোঃ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক (রিউমাটোলজি বিভাগ) ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোঃ আরিফুল হক প্রমুখসহ রিটকারী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy