বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২ চিকিৎসকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তা ডাঃ আবু ঈসা মোঃ আরাফাত ইমাম এবং ডা. মমিনুল ইসলাম এর

2026-08-01T19:29:18+00:00
2026-08-01T19:29:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২ চিকিৎসকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

    
৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তা ডাঃ আবু ঈসা মোঃ আরাফাত ইমাম এবং ডা. মমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। 

৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডাঃ আবু ঈসা মোঃ আরাফাত ইমাম গতকাল ৩১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ০২.০০ ঘটিকায় সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৪২ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ-এ প্যাথলজি বিভাগে কিউরেটর হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী ছিলেন। 
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

৩৩-তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আরেক কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহনগঞ্জ, নেত্রকোনা, আজ আনুমানিক দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৪৫ বছর। ডা. মমিনুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন সদ্য প্রয়াত চিকিৎসকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy