বাউফলে ১০দলীয় ঐক্যজোটের দাঁড়ি প্রতিকের নির্বাচনী সমাবেশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী বাউফলে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল

2026-01-25T11:20:43+00:00
2026-01-25T11:20:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাউফলে ১০দলীয় ঐক্যজোটের দাঁড়ি প্রতিকের নির্বাচনী সমাবেশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম   (ভিজিট : ১৩৫)
X

পটুয়াখালী বাউফলে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলার মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। দুর্ভাগ্যজনক ভাবে এখন পর্যন্ত স্বাধীনতার সুফল ঘরে তুলতে পারেনি। কৃষক, শ্রমিক, দিনমজুর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। দেশের সম্পদ লুটপাট  করা হয়েছে। বিগত ১৫ বছরের শাসনা আমলে ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই টাকা পাচার না করলে বাংলাদেশে সিঙ্গাপুরের মত হয়ে যেত। বাংলার জনগন সৎ থাকলে কি হবে? আজ পর্যন্ত আমরা উপযুক্ত কোনো শাসক গোষ্ঠিকে ক্ষমতায়  বসাতে পারিনি। দীর্ঘ ১৬টি বছর আমরা শোষন, নিপিড়ন ও  গুম, খুনের শিকার হয়েছি। দেওয়ালে যখন আমাদের পিঠ ঠেকে গেল তখন ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলো। এখন নতুন বাংলাদেশ গড়ার  সুযোগ এসেছে। তিনি ত্রয়োদশ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে ‘দাঁড়ি পাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন। তিনি বলেন, নতুন আর কোনো বিদেশী দালাল ও আধিপত্যবাদী শক্তিকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। দিনের বেলায় যারা গণভোটে ‘হ্যাঁ ভোটে সীল মারার কথা বলে রাতে আবার তারাই ‘না ভোটে সীল মারার কথা বলে। বাংলার মানুষ এই মোনাফেকদের উপর আস্থা রাখতে পারে না।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, আজকে সময় এসেছে সত্য এবং মিথ্যা পার্থক্য করার। আগামী নির্বাচনে মোনাফেক, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জায়গা দিবেন না। কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন। তিনি বলেন, জনগণকে আবারও নতুন করে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেখানো হচ্ছে। আপনারা আগামী ১২ তারিখ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবেন। 

প্রধান বক্তা হিসেবে  জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য  সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ডিসি, এসপি, ইউএনও ওসিদের সহায়তায় আওয়ামীলীগ বারবার ব্যালট বাক্স ছিনতাই করেছিল। আমরা দেখেছি তখন প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে। এখন দেখছি লাইন ধরছে গুলশানে। আমি তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই আন্দোলন থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আপনার যদি ধানমন্ডির মতো আবার গুলশানের দিকে লাইন দেওয়ার চেষ্টা করেন তাহলে জনগন আপনাদের ক্ষমা করবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ব্যালট বাক্স ছিনতাইয়ে সহযোগীতা করেন তাহলে আপনাদের বেনজির আর হারুনের পরিণতি হবে। তিনি বলেন, প্রশাসনের কারও বিএনপি হওয়ার দরকার নেই, ১০ দলীয় ঐক্যজোটের হওয়ার দরকার নেই। আমরা চাই আপনারা হবেন পটুয়াখালী-২ বাউফল আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে দ্রুত বগা সেতু নির্মাণ করার চেষ্টা করবো। কথা দিলাম আমি সরকারি সুবিধায় ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। ১২ তারিখের নির্বাচনে মাত্র ৪ ইউনিয়নের ভোটে নয়, আমি  বাউফল পেীরসভাসহ ১৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামের জনগনের মূল্যবান ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। 


উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ওহাব মিনার,  এনসিপির কেন্দ্রীয় নেতা ও সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy