ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব: ডা. শফিকুর রহমান

মাহফুজ মণ্ডল, বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে

2026-01-25T11:52:35+00:00
2026-01-25T11:57:49+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব: ডা. শফিকুর রহমান
মাহফুজ মণ্ডল, বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১১:৫৭ এএম  (ভিজিট : ৬৫)
X

বগুড়ায় ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রস্তাবিত সব সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের রায়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে।

তিনি বলেন, “আমরা বিভক্তির বাংলাদেশ চাই না। আমরা চাই ঐক্যের বাংলাদেশ। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সরকারে গেলে বগুড়ার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে।”

ডা. শফিকুর রহমান ঘোষণা দেন, সরকার গঠিত হলে অগ্রাধিকার ভিত্তিতে বগুড়ার চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করা হবে, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে, শত বছরের পুরোনো শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে এবং বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেন, “এসব কারো দয়ার দান নয়। জনগণ যে করের টাকা দেয়, সেই টাকা দিয়েই এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। কিন্তু ঝুড়ির তলা না থাকায় এতদিন সেই টাকা বাইরে চলে গেছে।” বিগত সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ওই টাকা জনগণের টাকা। আমরা চেষ্টা করব তা ফিরিয়ে আনতে।”

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, বগুড়ার মানুষ শিক্ষিত, ভদ্র ও ধার্মিক। তবে উপস্থিত জনতা যখন জানায় এখানেও চাঁদাবাজি হয়, তখন আক্ষেপ করে তিনি বলেন, “হায়রে আল্লাহ, এখানেও চাঁদাবাজি হয়।” তিনি বলেন, চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্যমূল্য পায় না, মাঝখানে দালাল ও চাঁদাবাজরা ভাগ বসায়।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।” তিনি দাবি করেন, জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্য করে না এবং জনগণ এর সাক্ষী।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মায়েদের ইজ্জত আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের ওপর কোনো অপমান আমরা বরদাস্ত করব না। ঘরে ও বাইরে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি বলেন, ইসলামী সমাজে নারীদের কর্মক্ষেত্রে সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা বেকার ভাতা দিতে চাই না। বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না। আমরা প্রত্যেক যুবক-যুবতীকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ কাজ করতে পারে।”

তিনি অতীত সরকারের প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করে বলেন, “১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এমন ধোঁকা আর বাংলাদেশ দেখতে চায় না।”

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান, বগুড়া-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী, বগুড়া-৩ আসনের এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ডা. মুস্তাফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের এমপি প্রার্থী হাবিবুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

জনসভায় শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের আহতরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy