চট্টগ্রামে বিএনপির সমাবেশে আসার পথে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আসার পথে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া সমাবেশ চলাকালীন ভিড়ের চাপে দুইজন অসুস্থ হয়ে চট্টগ্রাম

2026-01-25T18:41:17+00:00
2026-01-25T18:41:17+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিএনপির সমাবেশে আসার পথে নিহত ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৮২)
X

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আসার পথে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া সমাবেশ চলাকালীন ভিড়ের চাপে দুইজন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার অষ্টম শ্রেণির ছাত্র। সে সমাবেশের ভিডিও ধারণ করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চিশতীর বাবা নজরুল ইসলাম বাবু ছিলেন যুবদলের সাবেক কর্মী এবং চট্টগ্রাম নগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য। সমাবেশে আরও দুইজন অসুস্থ হন। তাদের মধ্যে একজনের নাম রাকিব, অপরজনের নাম এখনও জানা যায়নি। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, তারা হিটস্ট্রোকের শিকার হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পলোগ্রাউন্ডে বিপুল সংখ্যক নেতা ও সমর্থক উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ভিড়ে অবস্থান করায় দুইজন অসুস্থ হয়ে পড়ে। স্বেচ্ছাসেবকরা অসুস্থদের দ্রুত পানি ও অন্যান্য সহায়তা প্রদান করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা জানান, রেডিসন হোটেল থেকে মিছিলের সময় চিশতী নামের একজন ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক দুইজন অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy