৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫

2026-01-26T10:01:45+00:00
2026-01-26T10:01:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত অন্তত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ৫০)
X

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে দেওয়া এক পোস্টে ফেরি ডুবির ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।

এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীনের উদ্দেশে যাত্রাকালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় দুই ফিলিপিনো নাবিক নিহত, ১৫ জন উদ্ধার এবং এখনো চারজন নিখোঁজ রয়েছেন।





  বিষয়:   ফিলিপাইন  ফেরি ডুবি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy