টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই

2026-01-26T10:55:25+00:00
2026-01-26T10:55:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ৪৩)
X

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আজ  চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রোববার (২৫ জানুয়ারি) সামা টিভির এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আজ লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বিদ্যমান পরিস্থিতি এবং সামগ্রিক বিষয়াবলি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার ভিত্তিতেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নীতিনির্ভর এবং ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে, পিসিবি তা সম্পূর্ণভাবে অনুসরণ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালানো হয়। এ সময় অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হয়। পর্যালোচনায় ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আইসিসি।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।




  বিষয়:   টি–টোয়েন্টি বিশ্বকাপ  পাকিস্তান  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy