আদালতের আদেশে ৫ মনোনয়ন গ্রহণ ও ৯ জনকে প্রতীক বরাদ্দের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আদালতের আদেশে পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে বাছাই ও ৯ প্রার্থীকে

2026-01-26T12:11:16+00:00
2026-01-26T12:11:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদালতের আদেশে ৫ মনোনয়ন গ্রহণ ও ৯ জনকে প্রতীক বরাদ্দের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৩৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আদালতের আদেশে পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ করে বাছাই ও ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একাধিক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে। যার মধ্যে ১৪টির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে কমিশন। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। এতে প্রার্থী সংখ্যা আরও বাড়বে। আদালতের আদেশ প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য বলা হয়েছে তারা হলেন, ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম ও ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।

যে ৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন, যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির ও সিরাজগঞ্জ-২ মো. সোহেল রানা।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।










Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy