প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে

2026-01-26T15:23:13+00:00
2026-01-26T15:23:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ, গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৬৬)
X

প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী কুরনুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। গ্রেপ্তাররা হলেন কুরনুলের বাসিন্দা বি বয়া বসুন্ধরা (৩৪), আদোনির একটি বেসরকারি হাসপাতালের নার্স কঙ্গে জ্যোতি (৪০) এবং তাঁর দুই সন্তান, যাদের বয়স বিশের কোঠায়। গত ২৪ জানুয়ারি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বসুন্ধরা ও তার তিন সহযোগী মিলে একটি সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে ওই নারী চিকিৎসকের শরীরে এইচআইভি ভাইরাস ইনজেকশন হিসেবে পুশ করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা গবেষণার কাজে ব্যবহারের কথা বলে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে এইচআইভি-সংক্রমিত রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। সেই রক্ত ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে সড়ক দুর্ঘটনার নাটকের সময় ভুক্তভোগীর শরীরে পুশ করেন।

পুলিশ জানায়, প্রাক্তন প্রেমিক অন্য নারীকে বিয়ে করার বিষয়টি মেনে নিতে পারেননি বসুন্ধরা। ওই দম্পতিকে আলাদা করতে ষড়যন্ত্র লিপ্ত হন এবং দুর্ঘটনার পর সাহায্যের ভান করে এই কাণ্ড ঘটান।

পুলিশের তথ্যমতে, ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে। দুপুরের খাবারের জন্য ডিউটি শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই ভুক্তভোগী নারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বয়ান অনুযায়ী, বিনায়ক ঘাট এলাকায় কেসি ক্যানেলের কাছে একটি মোটরসাইকেল এসে ইচ্ছাকৃতভাবে ওই নারীর স্কুটারে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে আহত হন। ঠিক সেই মুহূর্তেই সাহায্যের নাম করে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার কাছে এগিয়ে যান। তাকে অটোরিকশায় তোলার ছলে বসুন্ধরা কৌশলে ইনজেকশনটি পুশ করেন। এসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরদিন, ১০ জানুয়ারি, ভুক্তভোগীর স্বামী, যিনি নিজেও একজন চিকিৎসক, কুরনুল থ্রি টাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬ (২), ১১৮ (১), ২৭২ ধারাসহ ৩ (৫) ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy