ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এ জামিন আদেশ দেওয়া হয়েছে।

2026-01-26T16:46:13+00:00
2026-01-26T16:46:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৫৪)
জুয়েল হাসান সাদ্দাম
X

জুয়েল হাসান সাদ্দাম

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এ জামিন আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই ৯ মাসের শিশু সন্তান নাজিমের নিথর দেহ পড়ে ছিল।
সাদ্দাম ও স্বর্ণালী

সাদ্দাম ও স্বর্ণালী

এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

স্ত্রী-সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পেয়ে যশোর কারাগারের গেইটে শেষবারের মতো তাদের দেখার মাধ্যমে আলোচনায় আসেন সাদ্দাম। এ ঘটনা নিয়ে গত দুদিন ধরে ক্ষোভ, অসন্তোষ আর অমানবিকতার অভিযোগে সয়লাব হয়েছে সামাজিক মাধ্যম।




  বিষয়:   ছাত্রলীগ নেতা  সাদ্দাম  জামিন  কানিজ সুর্বনা স্বর্ণালী  কারাগার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy