বিদেশি বিনিয়োগকারীরা অনুকূল পরিবেশ পেলে দেশের ‘অ্যাম্বাসাডর’ হবে: মোয়াজ্জেম হোসেন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিদেশি বিনিয়োগকারীরা যদি সুবিধাজনক ও বন্ধুসুলভ পরিবেশ পান, তারা দেশের ‘অ্যাম্বাসাডর’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব

2026-01-26T18:27:05+00:00
2026-01-26T18:27:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদেশি বিনিয়োগকারীরা অনুকূল পরিবেশ পেলে দেশের ‘অ্যাম্বাসাডর’ হবে: মোয়াজ্জেম হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৪)
X

বিদেশি বিনিয়োগকারীরা যদি সুবিধাজনক ও বন্ধুসুলভ পরিবেশ পান, তারা দেশের ‘অ্যাম্বাসাডর’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন। 

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে অনেক সময় হতাশ হন, যার ফলে তাদের বিনিয়োগ প্রভাবিত হয়। তাই সকলের দায়িত্ব হলো এমন পরিবেশ তৈরি করা যাতে তারা আশাবাদী থাকেন এবং বিনিয়োগে উৎসাহিত হন। কাস্টমস দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং কার্যক্রমে মনোযোগী হওয়ার বার্তা দেয়। মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তির ব্যবহারে অনেক অগ্রগতি হয়েছে, তবে কাজের গতিবেগ আরও বাড়ানো দরকার। নতুন প্রজন্মের দক্ষতা কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কাস্টমস বন্ড কমিশনার মো. মাহফুজুল হক ভূঞা, চট্টগ্রামের কাস্টমস কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ, কক্সবাজার কাস্টমস কমিশনার মো. ফজলুল হক, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. আবুল কালাম আজাদ এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্সের সভাপতি আবিদা সুলতানা। তাঁরা ব্যবসায়ীদের সুবিধা, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ, আইনি প্রশিক্ষণ এবং সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, কাস্টমস অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবুল বাসার মো. শফিকুর রহমান বলেন, কাস্টমস দেশের নিরাপত্তা নিশ্চিত করে এবং ব্যবসায়ীদের বৈশ্বিক প্রতিযোগিতায় শক্তিশালী করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy