প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ৭১)

X
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উদয়পুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান খান এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাসুদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, বড়খাপন ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম।
প্রধান অতিথি মাসুদুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়া একই দিন সোমবার পোগলা ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন ও আগত ভিডাব্লিউি সেবা গ্রহিতা মহিলাদের সমাবেশে বক্তব্য রাখেন। মাসুদুর রহমান একইসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যা ভোটের স্বপক্ষে সরকারি নীতিমালা মোতাবেক বক্তব্য রাখেন।
এসময় পোগলা ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার আশরাফ রোকন উপস্থিত ছিলেন।