আচরণবিধি ইস্যুতে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয়

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে

2026-01-26T18:45:33+00:00
2026-01-26T18:45:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আচরণবিধি ইস্যুতে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ৩০)
X

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম’ -এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে, এবার আমাদের হাতে আইন কানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে তাহলে আমরা কি পারবো না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে? ইনশাল্লাহ পারবো এবং খুব সুন্দরভাবে পারবো। ছোটখাট যে ঘটনা গুলো ঘটছে সেগুলো যেন বড় আকার ধারন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠু ভোটের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনি রিয়েল টাইম মনিটরিং করছে। গ্রাম পুলিশের আনসার ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন কে জীবিত আছেন তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে। একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে।

পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করব না। লাইভ ভেরিফেকেশান করে ভোট প্রদান করতে হবে। নাহলে সে ভোট গণনায় আসবে না। একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। 

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটেলিনের সিইও মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy