ফুটবল মাঠে ভয়াবহ হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকা শহরে একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-01-26T20:38:55+00:00
2026-01-26T20:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল মাঠে ভয়াবহ হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকা শহরে একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। 

এক বিবৃতিতে সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানান, হামলার সময় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত ১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, সালামানকা শহরে সম্প্রতি অপরাধমূলক তৎপরতা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সহায়তা কামনা করেন। মেয়র বলেন, অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি দুর্ভাগ্যজনক হলেও তারা কখনো সফল হবে না।

গুয়ানাজুয়াতো প্রদেশের স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy