আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ মানেই নানা আলোচনা-সমালোচনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ মানেই নানা আলোচনা-সমালোচনা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যে নাটক চলছে, তা সত্যিই চমকে দেওয়ার মতো। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

2026-01-27T12:53:32+00:00
2026-01-27T13:02:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১:০২ পিএম  (ভিজিট : ১৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ মানেই নানা আলোচনা-সমালোচনা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যে নাটক চলছে, তা সত্যিই চমকে দেওয়ার মতো। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার আবার তাদের ফেরানোর কথা ভাবছে আইসিসি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। 

আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল।

এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র‍্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল।

সব মিলিয়ে, শেষ মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আবার বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়।




  বিষয়:   আইসিসি  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy