ফরাজীকান্দি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি

2026-01-27T13:38:42+00:00
2026-01-27T13:42:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরাজীকান্দি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১:৪২ পিএম  (ভিজিট : ১৩১)
X

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) আসর নামাজের পর ১২ নম্বর ফরাজীকান্দির ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সরকার, সদস্য চাঁদপুর জেলা বিএনপি ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. জাহাঙ্গীর, সহ-সভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গনি তপাদার, আমিনুল ইসলাম ফেরদৌস, আকতার মুন্সি, আলাউদ্দিন খান, রুহুল আমিন সরকার, আবুল কাসেম সরকার প্রমুখ।

সভাপতিত্ব করেন আবুল কাসেম সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক (১২ নম্বর ফরাজীকান্দি) ও ফরিদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, “আমাদের নেতা ড. জালাল উদ্দিনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়েছেন। এই প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ড. জালাল উদ্দিন নির্বাচিত হলে মতলবের সার্বিক উন্নয়ন হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।”

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy