দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আ.লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আ.লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

2026-01-27T14:14:28+00:00
2026-01-27T14:14:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ১৫৫)
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
X

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

দেশে সমর্থক নেই বলেই ভারতের দিল্লিতে আ.লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে নির্বাচনে দেশে অস্থিরতা তৈরিরও কোনো আশঙ্কা নেই।

এ সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

কারাগারে পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিগগিরই নতুন কারাগার তৈরির পদক্ষেপ নেওয়া হবে। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। 

তিনি বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙ্গে না সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। কারার কোনো সদস্য, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয় এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই জনকল্যাণই তাদের একমাত্র ব্রত হওয়া উচিত।

দুর্নীতি একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। 





  বিষয়:   স্বরাষ্ট্র উপদেষ্টা  কেন্দ্রীয় কারাগার  কাশিমপুর  আওয়ামী লীগ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy