বিলাইছড়িতে কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে উপ-পরিচালক

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,

2026-01-27T15:49:33+00:00
2026-01-27T15:49:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে উপ-পরিচালক
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৩৩২)
X

বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিলাইছড়িতে দিনব্যাপী কৃষক (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ব্যাচের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিলাইছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক ও বদিউল আলম।

প্রশিক্ষণে মোট ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা (GAP), নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy