নেত্রকোনায় গণভোটের প্রচারণায় উঠান বেঠক
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ৪:২৬ পিএম (ভিজিট : ১৪৬)

X
নেত্রকোনায় গণভোটের প্রচারণায় হ্যাঁ ব্যালটকে বিজয়ী করার লক্ষে উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের উকিলপাড়ায় তামান্না মহিলা উন্নয়ন সমিতি এই উঠান বৈঠকের আয়োজন করে।
তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফারহানা লিনুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ সরকার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। উঠান বৈঠকে বক্তাগণ সংস্কারের জন্য গণভোটের পক্ষে হ্যাঁ ব্যালটের বিষয়ে সকলকে অবহিত করে বলেন দেশের উন্নয়নের চাবি আপনাদের হাতে।
উঠান বৈঠকে এলাকার অর্ধশত নারী অংশ গ্রহণ করেন।