‘জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

১৮৬০ দশক থেকে শুরু করে ট্রাফিকিংয়ের ৭ টি ধাপ অতিক্রম করে Smart and Autonomous Era তে প্রবেশ করেছে

2026-01-27T18:51:01+00:00
2026-01-27T18:51:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৮৯)
X

১৮৬০ দশক থেকে শুরু করে ট্রাফিকিংয়ের ৭ টি ধাপ অতিক্রম করে Smart and Autonomous Era তে প্রবেশ করেছে বর্তমান ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যা শুরু হয়েছে ২০২০ সাল হতে।

এই Smart and Autonomous যুগের অংশ হিসেবে ঢাকা মহানগরীর যানজট নিরসনে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ ইনোভেশন অফিসার মো: আব্দুল্লাহ হাককানী, যুগ্মসচিবের নেতৃত্বে ইনোভেশন টিম এর পক্ষ হতে “জিরো সিগনাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল” বাস্তবায়নের সুপারিশ করা হচ্ছে। মডেলের আওতায় ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনাকে দুটি পর্যায়ে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। 

১। প্রথম পর্যায়ে বাস্তবায়িত হবে  ক. Zero Signal Traffic Management  খ. অভ্যন্তরীণ সড়কে AI ভিত্তিক ট্রাফিক লাইট ও সিগনাল ব্যবস্থাপনা 
২। দ্বিতীয় পর্যায়ে প্রধান সড়ক গুলোতে ট্রাম (Tram) ব্যবস্থার প্রবর্তন করা হবে।

১। প্রথম পর্যায়ে:
ক. Zero Signal Traffic Management
•     Zero Signal (এ রাস্তায় ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগনাল থাকবে না) 
•    এক্সপ্রেসওয়ের মাধ্যমে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম বরাবর কানেকটিভিটি তৈরি করা হবে।
•    প্রধান ৫টি সড়কের ১০৫ কি. মি. রাস্তা এক্সপ্রেসওয়ে হবে। 
•    বিদ্যমান ইন্টারসেকশনগুলোতে ওভারপাস/আন্ডারপাস, ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ, আন্ডারপাস ইউ-লুপ/ওভারপাস ইউ-লুপের মাধ্যমে যান চলাচল নির্বিঘ্ন করা হবে।
•    রিক্সাসহ অন্যান্য ধীরগতির গাড়ির জন্য লোকাল লেন ব্যবহার করা হবে।
•    মানুষ পারাপারের জন্য প্রয়োজনীয় ফুটওভার ব্রীজ/আন্ডারপাস ওয়াকওয়ে।
•    এ কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনায় নিয়োজিত থাকবে একটি কর্তৃপক্ষ।

খ. এক্সপ্রেসওয়ের বাইরের অভ্যন্তরীণ রোড AI ভিত্তিক ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগনাল ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে।

২। দ্বিতীয় পর্যায়ে
ক. প্রধান সড়কে ট্রাম (Tram) ব্যবস্থার প্রবর্তন।

যে শহরের চাকা ঘোরার কথা ছিল সমৃদ্ধির টানে, সেই শহর আজ স্থবির হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল ট্রাফিক জ্যামের মিছিলে।  ঢাকা আজ কেবল একটি শহর নয়, বরং যানজটের খাঁচায় বন্দি এক রুদ্ধশ্বাস বাস্তবতা। প্রতিটি সিগন্যালে শুধু গাড়ির ইঞ্জিনই চালু থাকে না, পুড়ছে আমাদের মূল্যবান শ্রমঘণ্টা আর রাষ্ট্রীয় উন্নয়নের কোটি কোটি টাকা। বিভিন্ন গবেষণায় দেখা যায় ঢাকায় যানজটের কারণে যানবাহনের গড় গতি ঘন্টায় ৪ কি.মি. এ নেমে এসেছে। ঢাকা মহানগরীতে বসবাসরত মানুষের দৈনিক প্রায় ৯০ লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে।

প্রতিবছর উৎপাদনশীলতা হ্রাস, জ্বালানি অপচয় এবং স্বাস্থ্যসংক্রান্ত ব্যয়ের ফলে অর্থনীতিতে আনুমানিক ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়, যা পরোক্ষভাবে দেশের জিডিপি বছরে প্রায় ৭ থেকে ১১ শতাংশ পর্যন্ত কমিয়ে দিচ্ছে। এখন সময় এসেছে আধুনিক প্রযুক্তি আর সদিচ্ছার সমন্বয়ে এই স্থবিরতা ভেঙে ঢাকাকে আবার সচল ও প্রাণবন্ত করে তোলার।   

যানজট সমাধানে প্রথমেই দরকার পরিকল্পিত নগর উন্নয়ন। ফ্লাইওভার, আন্ডারপাস, ইউ টার্ন এবং বাস-রিকশার আলাদা লেন তৈরি করলে শহরের রাস্তাগুলো হবে আরও কার্যকর। সর্বোপরি বাস বা প্রাইভেট কার চলাচলের জন্য থাকতে হবে ডেডিকেটেড লাইন বা এক্সপ্রেসওয়ে। 

নিমতলী বাসস্ট্যান্ড হতে হযরত গোলাপ শাহ মোড় , হযরত গোলাপ শাহ মোড় ,জিপিও ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ, কাকরাইল ওভারপাস, শান্তিনগর, মৌচাক, মালিবাগ ফ্লাইওভার, আবুল হোটেল ইউটার্ন, রামপুরা হাতিরঝিল ইউলুপ, 

হাতিরঝিল নর্থ ইউলুপ, নতুন বাজার ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ, কুড়িল বিশ্বরোড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট ওভারপাস, জসীমউদ্দীন ওভারপাস, আজমপুর ইউলুপ, হাউসবিল্ডিং আব্দুল্লাপুর বাস টার্মিনাল, জমজম টাওয়ার আন্ডারপাস, ময়লার মোড় আন্ডারপাস, ডিয়াবাড়ী সার্কেল, মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস ইউলুপ, মিরপুর ১০ সার্কেল আন্ডারপাস ইন্টারচেঞ্জ।

মিরপুর সনি সার্কেল আন্ডারপাস, মিরপুর ১, মিরপুর বাংলা কলেজ আন্ডারপাস ইউলুপ, টেকনিক্যাল বাস স্ট্যান্ড আন্ডারপাস ইন্টারচেঞ্জ, আড়ং আন্ডারপাস ইন্টারচেঞ্জ, সাইন্স ল্যাবরেটরী আন্ডারপাস ইন্টারচেঞ্জ, নীলক্ষেত মোড় আন্ডারপাস, পলাশী মোড় আন্ডারপাস, ঢাকা শহীদ মিনার আন্ডারপাস, ঢাকা মেডিকেল মোড় হয়ে পুনরায় নিমতলী বাসস্ট্যান্ডে প্রবেশ করবে। 

এক্সপ্রেসওয়ে মডেল বাস্তবায়নে বিদ্যমান ইন্টারসেকশনগুলোতে ওভারপাস/আন্ডারপাস, ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ, আন্ডারপাস ইউ-লুপ/ওভারপাস ইউ-লুপের মাধ্যমে যান চলাচল নির্বিঘ্ন করা হবে।

ওভারপাস/ আন্ডারপাস          
ক্লোভারলীফ ইন্টারচেন্জ     
আন্ডারপাস ইউলুপ/ ওভারপাস ইউলুপ          
মানুষ পারাপারের জন্য ফুটওভার ব্রীজ/আন্ডারপাস ওয়াকওয়ে          
রিক্সার জন্য আলাদা লেন    
 
ক. আন্ডারপাস একটিও বিদ্যমান নেই নতুন লাগবে দশটি  
খ আন্ডারপাস ইউলুপ একটি ও বিদ্যমান নেই নতুন লাগবে তিনটি 
গ. ওভারপাস বিদ্যমান আছে দুইটি নতুন লাগবে সাতটি 
ঘ. ওভারপাস ইউলুপ বিদ্যমান আছে দুইটি নতুন লাগবে দুইটি
ঙ. ইন্টারচেঞ্জ সার্কেল একটিও বিদ্যমান নেই নতুন লাগবে পাঁচটি 
চ. ক্লোভারলিফ ইন্টারচেঞ্জ একটিও বিদ্যমান নেই নতুন লাগবে দুইটি





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy