কারা অধিদপ্তরের প্রস্তাবনায় একাধিক কর্মকর্তার বদলি-পদায়ন

জাহাঙ্গীর আলম

জাতীয়

বাংলাদেশ কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে এবং ৪-১১ নং ক্রমিকের কর্মকর্তাগণ সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বিভিন্ন পদে কর্মরত একাধিক কারা

2026-01-27T18:55:38+00:00
2026-01-27T18:55:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারা অধিদপ্তরের প্রস্তাবনায় একাধিক কর্মকর্তার বদলি-পদায়ন
জাহাঙ্গীর আলম
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বাংলাদেশ কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে এবং ৪-১১ নং ক্রমিকের কর্মকর্তাগণ সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বিভিন্ন পদে কর্মরত একাধিক কারা কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে কর্মরত মো. আমিরুল ইসলামকে অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক হিসেবে কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়, সিলেট বিভাগে পদায়ন করা হয়েছে। একইভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে কর্মরত সিনিয়র তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তারকে অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক হিসেবে ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়-১, কেরানীগঞ্জে পদায়ন করা হয়।

সিলেট বিভাগীয় সদর দপ্তরে কর্মরত মোসা. নাহিদা পারভীনকে অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক হিসেবে ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়-২, কাশিমপুর কারা কমপ্লেক্স, গাজীপুরে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগার-২ এর কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিককে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার-২, বন্দরবাজারে পদায়ন করা হয়।

এছাড়া লক্ষ্মীপুর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলামকে অতিরিক্ত কারা উপ মহাপরিদর্শক হিসেবে রাজশাহী বিভাগে, টাঙ্গাইল জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলামকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এবং ফরিদপুর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলামকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বদলি করা হয়েছে।

খুলনা জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. নাসির উদ্দিন প্রধানকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার-১, বাদাঘাটে পদায়ন করা হয়। কুষ্টিয়া জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রহিমকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে এবং বগুড়া জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক ফারুক আহমেদকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক এ.এস.এম. কামরুল হুদাকে সিনিয়র তত্ত্বাবধায়ক হিসেবে রংপুর কেন্দ্রীয় কারাগারে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অবিলম্বে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy