অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে কর্মচারীদের মানববন্ধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির কারণে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল

2026-01-27T19:55:28+00:00
2026-01-27T19:55:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দরে কর্মচারীদের মানববন্ধন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৫০)
X

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির কারণে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল  ৯টা থেকে  ১১টা পর্যন্ত ২ ঘণ্টা বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

বেনাপোল স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বন্দর এলাকার কার্গো ভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসেবে তারা দীর্ঘ ২১ বছর ধরে নিয়মিত অধিকাল ভাতা পেয়ে আসছেন। তবে গত দুই মাস ধরে সরকার এ অধিকাল ভাতা বন্ধ করে দিয়েছে। এতে বন্দর কর্মচারীরা চরম অর্থনৈতিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তারা আরও বলেন, বর্তমানে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখতে তাদের দায়িত্ব পালন করতে হয়। অথচ অধিকাল ভাতা বন্ধ থাকায় অতিরিক্ত সময় কাজ করেও তারা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এই ভাতা পুনরায় চালু না করা হলে আগামীতে অফিস সময় বিকাল ৫টার পর থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও কর্মবিরতির কারণে ২  ঘণ্টা ধরে বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নাহিদ পারভেজসহ অন্যান্য বন্দর কর্মচারী নেতৃবৃন্দ। তারা দ্রুত কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy