সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: ইউএনও রুমানা আফরোজ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চায় মনোযোগী হতে হবে। একটি

2026-01-28T10:15:06+00:00
2026-01-28T10:58:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: ইউএনও রুমানা আফরোজ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১০:৫৮ এএম  (ভিজিট : ২০২)
X

আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চায় মনোযোগী হতে হবে। একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ কথা বলেন।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনের প্রশংসা করে ইউএনও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার জন্য বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy