প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ১২৭)

X
নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভোটের পরিবেশ আওয়ামী লীগ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করবে সরকার।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমালঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার।’
আসন্ন নির্বাচনের ব্যাপারে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, সেটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।
নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমালঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে ব্যবস্থা নেবে সরকার।